সম্পর্কে
কর্মস্থলের স্বচ্ছতায় এক নীরব বিপ্লব।
বাংলাদেশের অফিসগুলোতে অনেক কিছু অনুচ্চারিত থাকে — বুলিং, যৌন হয়রানি, বেতন দেরি, OT এর পারিশ্রমিক না দেওয়া। কর্মীরা প্রতিশোধের ভয়ে চুপ থাকেন।
Problem Ki? কখনো ব্যক্তির নাম প্রকাশ করে না। আমরা শুধু কোম্পানি-পর্যায়ের প্যাটার্ন দেখাই — যাতে চাকরিপ্রার্থীরা জেনে-শুনে সিদ্ধান্ত নিতে পারেন এবং HR টিম নিজেদের সমস্যা চিহ্নিত করতে পারে।
নিরাপত্তা প্রতিশ্রুতি
- কোনো অ্যাকাউন্ট দরকার নেই — শুধু রিপোর্ট জমা দিন।
- আমরা IP বা ডিভাইস ID সংরক্ষণ করি না।
- PII এবং কারো নাম স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হয়।
- কোম্পানির ড্যাশবোর্ড আনলক হয় ৫+ রিপোর্টের পর।